শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
চীনের সঙ্গে সুসম্পর্ক রাখলে লাভ হবে দেশের: পররাষ্ট্র উপদেষ্টা
/ ২৩৭ Time View
বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১:২২ অপরাহ্ন

চীনের সঙ্গে সুসম্পর্ক রাখলে লাভ হবে দেশের: পররাষ্ট্র উপদেষ্টা

চীনের সঙ্গে সুসম্পর্ক রাখলে লাভ হবে দেশের: পররাষ্ট্র উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক:

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, যে সরকারই আসুক না কেন চীনের সঙ্গে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক থাকবে। তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে পরবর্তী প্রজন্ম বেনিফিটেড (লাভবান) হবে।

গুগল নিউজে ফলো করুন বায়ান্নর বাংলাদেশ

 

বুধবার (১৪ আগস্ট) বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, ভারতে বসে প্রাক্তন প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) বিবৃতি দিলে তা দুদেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না। বিষয়টি ভারতের রাষ্ট্রদূতকে জানিয়েছি যে, এটি অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তিকর না। আমরা চাই, তিনি ভারতে বসে যেন এটা না করেন।

 

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এটার জবাব তিনি (হাইকমিশনার) কীভাবে দেবেন? তিনি তো ডিসাইড করতে পারবেন না। তিনি এ নিয়ে কিছু বলতে পারেন না বলে আমি মনে করি। রাষ্ট্রদূতের পক্ষে এর উত্তর দেওয়া সম্ভব না। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে পারে। তিনি যেটা পারেন, তার সদর দপ্তরে জানাবেন। আমি নিশ্চিত তিনি এটা সদর দপ্তরে জানাবেন।

 

এর আগে বিকেলে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না। চীন কঠোরভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন এবং সার্বভৌমত্বের প্রশ্নেও হস্তক্ষেপ করবে না চীন।

 

তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশে ব্যাপক পরিবর্তন এসেছে। আশা করি, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে রক্ষায় চীন সবসময় গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category