শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
চুয়াডাঙ্গায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলা
/ ২৪৫ Time View
রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ৫:২১ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

একদফা দাবীতে চুয়াডাঙ্গা জেলাজুড়ে কর্মসূচী পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় জেলার বিভিন্ন স্থানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। কোথাও কোথাও বিক্ষোভ প্রদর্শন করতে গেলে বাধার মুখে পড়েন তারা।

ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। জেলাজুড়ে এমন পরিস্থিতি অব্যাহত আছে।

রবিবার সকালে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুর বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এসময় তারা একদফা দাবী আদায়ের লক্ষ্যে যান চলাচল বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় দু পাশে সৃষ্টি হয় যানজট। একই সময় জেলা শহরের কোর্টমোড় এলাকাতে বিক্ষোভ করতে গেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। তাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। শহরের হাসপাতাল সড়কে সনো ডায়াগনস্টিক সেন্টারের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালালে সেখানে ৩ জন আহত হন।

দর্শনা শহরে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা বাসস্ট্যান্ডে জড়ো হলে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ঘটায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। লাঠিচার্জও করে। এতে আহত হয় বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী।

এছাড়া জেলার বদরগঞ্জ, জীবননগর ও আলমডাঙ্গাতেও সড়কে নামে আন্দোলনকারীরা।

এদিকে, এমন পরিস্থিতিতে জেলাজুড়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category