শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
‘জ্ঞানেই মুক্তি’ আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
/ ৩৪ Time View
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার।
উদ্বোধনের পর গণগ্রন্থাগার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। এরপর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার বলেন, বর্তমানে মানুষ বই হাতে নেওয়ার অভ্যাস থেকে দূরে সরে গেছে। ফলে লাইব্রেরিতে পাঠকের উপস্থিতিও কমেছে। তিনি উল্লেখ করেন, তরুণ প্রজন্ম ডিজিটাল মাধ্যমে বই পড়লেও মুদ্রিত বইয়ের সঙ্গে যে আবেগ ও অনুভূতির সম্পর্ক, তা হারিয়ে যাচ্ছে। বই পড়ার অভ্যাস কমে যাওয়ার কারণে মানবিকতা ও মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি সকলকে বইয়ের সঙ্গে মানুষের বন্ধন পুনরুদ্ধারে সচেতন হওয়ার আহ্বান জানান এবং বিভিন্ন অনুষ্ঠানে বই উপহার দেওয়ার সংস্কৃতি ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।
রাজশাহী সরকারি গণগ্রন্থারের সিনিয়র লাইব্রেরিয়ান মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী কলেজের লাইব্রেরিয়ান আব্দুল্লাহ আল বশির। বিশেষ অতিথি ছিলেন রুয়েটের লাইব্রেরিয়ান মাহবুবুল আলম এবং রাজশাহী মেডিকেল কলেজের লাইব্রেরিয়ান জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি কলেজের লাইব্রেরিয়ান মো. ওয়াহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন গ্রন্থাগারের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র বিতরণ করে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category