শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ঝিনাইদহে আন্দোলন কারিদের সাথে দফায় দফায় সংঘর্ষ পুলিশের
/ ২৯৯ Time View
বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ১:৩৫ অপরাহ্ন

ঝিনাইদহে আন্দোলন কারিদের সাথে দফায় দফায় সংঘর্ষ পুলিশের

ঝিনাইদহ প্রতিনিধি:

 

জেলা শহরে পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের কয়েকজন সদস্য।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল থেকে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে।

পুরো ঝিনাইদহ শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হয় আন্দোলনকারীরা।

সেখান থেকে লাঠিসোঁটা নিয়ে পুলিশের বাধা অতিক্রম করে ঝিনাদহ পায়রা চত্বরের দিকে আসে তারা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের বাধা দিলে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর। এতে পুলিশ আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান ও জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দিনসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সদর থানার ওসি মো. শাহীন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category