রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ঝিনাইদহে গ্যাস বয়লার বিস্ফোরণে ১ জন নিহত
/ ১৯৪ Time View
রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৯:২৫ পূর্বাহ্ন

ঝিনাইদহে গ্যাস বয়লার বিস্ফোরণে ১ জন নিহত

জাফিরুল ইসলাম ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় টায়ার মেরামতের দোকানে গ্যাস বয়লার বিস্ফোরণের ঘটনায় ২০ বছর বয়সী এক মিস্ত্রি নিহত হয়েছেন।

নিহতের নাম সাব্বির হোসেন, তিনি হামদহ গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৭ নভেম্বর) দুপুরে রিপন দাসের টায়ার মেরামতের দোকানে কাজ করছিলেন সাব্বির। হঠাৎ করে টায়ার হিট দেওয়ার সময় বয়লার মেশিনটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের কারণে সাব্বির গুরুতর আহত হন। তাকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এলাকার মানুষ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে, তবে এখনও কোনো মামলা দায়ের হয়নি।

এদিকে, নিহতের লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category