শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
টানা ৫ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
/ ২৩৩ Time View
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৯:৪২ পূর্বাহ্ন

টানা ৫ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল প্রতিনিধি

টানা ৫ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। আজ সোমবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়।

বেনাপোল বন্দরের ডেপুটি ডাইরেক্টর সজিব নাজির বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ থাকার পর আজ সকাল থেকে পুনরায় শুরু হয়েছে আমদানি-রফতানি বানিজ্য।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে গত বুধবার (৯ অক্টোবর) থেকে গতকাল রবিবার পর্যন্ত টানা পাঁচদিন পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ (সোমবার) সকাল থেকে ভারতের বিভিন্ন পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তবে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় হাজার হাজার পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে ওপারের পেট্রাপোল বন্দর এলাকায়। এতে করে বেনাপোল বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি জানান, পাঁচদিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার কারণে দেশের অনেক শিল্প কলকারখানা, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। এ বন্দর দিয়ে সরকারের রাজস্ব আয় প্রতিদিন ২৫ কোটি টাকা। পাঁচদিন বন্ধ থাকার কারণে এ বন্দর থেকে ১২৫ কোটি টাকা রাজস্ব আয়ে বঞ্চিত হলো সরকার।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, বেনাপোল দিয়ে দু-দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের যাতায়াত ছিল স্বাভাবিক।

বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর রাশেদুল সজিব নাজির জানান, বন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category