শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ডিএনসি’র অভিযানে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ দুই ভাই গ্রেফতার
/ ৩৬৫ Time View
রবিবার, ১১ মে, ২০২৫, ৪:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর জেলার সিংড়া থানাধীন শেরকোল শাহী বাজার নামক স্থান থেকে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।

গ্রেফতারকৃত হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দক্ষিণ পাড়া এলাকার হযরত আলীর দুই ছেলে
মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) ও শহীদুল ইসলাম ওরফে বাবু (২৫)। দুইজন পেশায় ট্রলির হেলপার হিসেবে কর্মরত।

জানা গেছে,মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে পরিদর্শক পারভিন আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে সিংড়া থানাধীন শেরকোল শাহী বাজার নামক স্থানে অবস্থান করেন।

এসময় একটি পাওয়ার ট্রলি গাড়ীকে গতিরোধ করে ঘেরাও করে তল্লাশি শুরু করে ডিএনসির চৌকস সদস্যরা। তল্লাশিকালে টলি গাড়ীটির ড্রাইভার ও হেলপারের সিটের নিচে টুল বক্সের ভিতরে লুকায়িত অবস্থায় ৩৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে ট্রলিতে বিভিন্ন জায়গায় মাদক পাচার করে আসছিলেন দু’জন মাদক ব্যবসায়ী।

রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category