শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে, রাজশাহী থেকে ঢাকামুখী বিএনপির ৩৫ হাজার নেতাকর্মী
/ ৮৭ Time View
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে রাজশাহী বিভাগ থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। রাজশাহী মহানগর ও জেলা মিলিয়ে প্রায় ৩৫ থেকে ৩৭ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজশাহী থেকে বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও ট্রেনে ঢাকামুখী যাত্রা শুরু হয়েছে। দলীয় ব্যবস্থাপনায় শতাধিক বাসের পাশাপাশি বিপুলসংখ্যক নেতাকর্মী ট্রেনযোগেও রাজধানীতে যাচ্ছেন।

রাজশাহী বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে বাসগুলো আগের দিন রাত থেকেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। অনেক নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন, বাকিরা আজ ও আগামীকাল রওনা দেবেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানায়, ২৫ ডিসেম্বর উপলক্ষে চারটি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। ট্রেনগুলো হলো—পঞ্চগড়-ঢাকা, চাটমোহর-ঢাকা, যশোর-ঢাকা ও খুলনা-ঢাকা। প্রতিটি ট্রেনে প্রায় আড়াই থেকে তিন হাজার যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে। এ ছাড়া নাটোর-ঢাকা রুটে একটি বিশেষ ট্রেন চালুর অনুমোদনের প্রক্রিয়া চলছে।

একই সঙ্গে নিয়মিত চলাচলকারী একাধিক আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে। বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ পরিচালনার কারণে স্বল্প দূরত্বের কয়েকটি কমিউটার ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “মহানগর থেকে অন্তত ৭০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ট্রেনের বগি বুকিং এবং মাইক্রোবাস ও কারে করেও নেতাকর্মীরা যাচ্ছেন। আমাদের হিসাব অনুযায়ী মহানগর থেকে ১৫ থেকে ১৬ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন।”

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, “রাজশাহী-৬ আসন থেকেই ৪ থেকে ৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। সব উপজেলা মিলিয়ে ২২ থেকে ২৫ হাজার নেতাকর্মীর যাতায়াতের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বলেন, “২৫ ডিসেম্বর উপলক্ষে চারটি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। পাশাপাশি রাজশাহী-ঢাকা রুটের কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে, যাতে যাত্রীদের চাপ সামাল দেওয়া যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category