শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
দাদার লাশ দেখে ফেরার পথে ট্রাকের ধাকায় নাতি নিহত
/ ৪৬৮ Time View
বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৯:৩৭ পূর্বাহ্ন
দাদার লাশ দেখে ফেরার পথে ট্রাকের ধাকায় নাতি নিহত
 ঝিনাইদহ জেলা প্রতিনিধি-
দাদার লাশ দেখে ফেরার পথে ট্রাক চাপায় নিহত হয়েছে নাতি। বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনার ঘটে। নিহত শিশু সিয়াম (১২) ভাটই গ্রামের ভ্যান চালক বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শিশু সিয়াম ঝিনাইদহ শহরের একটি মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে পড়াশোনা করে। বৃহস্পতিবার ভোরে শিশু সিয়ামের দাদা কিনার উদ্দিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়। সকালে মৃত দাদাকে দেখতে যায় শিশু সিয়াম। দেখে বাড়ি ফেরার পথে পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই আখ সেন্টারের সামনে পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে নিয়ে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। পরে হাইওয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, শিশুটি মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলো। সেসময় ট্রাকটি তাকে ধাক্কা দেয়। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category