শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
নববর্ষ উদযাপনে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর আরএমপি: জারি করা হলো গণবিজ্ঞপ্তি
/ ৪৯ Time View
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ ও সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন বজায় রাখতে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৯২-এর ২৬ এর (১) (ঘ), ২৬ এর (১) (ঙ), ২৯ এর (১) (ক) ও (খ) এবং ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে অনুমতি ছাড়া রাজশাহী মহানগরের কোনো সর্বসাধারণের ব্যবহার্য স্থান, রাস্তা কিংবা উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, নাচ-গান, ডিজে পার্টি, র‌্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। একই সঙ্গে সকল প্রকার আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এছাড়া আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরের সকল বার ও মদের দোকান বন্ধ থাকবে এবং সব ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে আবাসিক হোটেলগুলো সীমিত পরিসরে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান আয়োজন করতে পারবে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত মহানগরের জনসমাগমস্থলে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি উচ্চ শব্দ সৃষ্টি, বেপরোয়া যানবাহন চালনা, মদ্যপ অবস্থায় চলাফেরা এবং নারীদের প্রতি যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে নববর্ষ উদযাপনের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category