শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
নিয়োগ বাণিজ্যের মূল হোতা ড. আলী নুর ভিসি হতে মরিয়া: উত্তেজিত ক্যাম্পাস
/ ২৫২ Time View
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৫ পূর্বাহ্ন

নিয়োগ বাণিজ্যের মূল হোতা ড. আলী নুর ভিসি হতে মরিয়া: উত্তেজিত ক্যাম্পাস

কুষ্টিয়া প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবার ভিসি হওয়ার তদবির শুরু করেছেন ২০০৪-২০০৫ সালে নিয়োগ বাণিজ্যের মূল হোতা ড. আলী নুর। কুষ্টিয়ার ইবিতে এ কথা এখন জনে জনে। ইবির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা জানান, বিতর্কিত কর্মকান্ডের জন্য তৎকালীন সাধারণ শিক্ষার্থীরা প্রক্টর ড. আলী নুরের অফিস কক্ষে আগুন ধরিয়ে দিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে। জানা যায়, আলী নুর এক্ষেত্রে হাতিয়ার হিসেবে সর্বক্ষেত্রে ব্যবহার করেন তখনকার ইবি ছাত্রদলের সভাপতি মমিনুর রহমানকে।

শুধু তাই নয়, সেসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রক্টর আলীনুর ও তার অপকর্মের সহযোগী মমিন কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে।

যা নিয়ে তৎকালীন সময়ে তাদের বিতর্কিত আলীনুরের কর্মকান্ড নিয়ে নিয়মিত ভাবে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচারিত হয়। যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

সরজমিনে গিয়ে ভুক্তভোগীসহ বিভিন্ন জনের সাথে কথা বলেও মেলে আলীনুরের নিয়োগ বাণিজ্যের সত্যতা। জানা যায়, আলীনুর ও মমিন চাকরি দেওয়ার নাম করে কীভাবে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে বাগিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। পরবর্তীতে চাকরি নামক সোনার হরিণ না পেয়ে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু হয়, এতেও প্রতিকার না হলে আলীনুর ও মমিনকে ইবিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে ড. আলীনুরের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার ফিরিস্তি। তৎকালীন কয়েকজন শিক্ষার্থী জানান, একদিকে প্রক্টর পদ অন্যদিকে সিন্ডিকেট মেম্বার। এই দুই পদ কাজে লাগিয়ে নিয়োগ বাণিজ্য করে ”আঙুল ফুলে কলা গাছ” বনে যান ড. আলীনুর। মেতে ওঠেন নিয়োগ বাণিজ্যের রমরমা কর্মকাণ্ডে। ইবির প্রাক্তন শিক্ষার্থীরা বলেন; বিশ্ববিদ্যালয়টির প্রতিটা ইট-পাথরও যেন আজ আলীনুরের অপকর্মের রাজ সাক্ষী।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একাধিক সুত্র জানায়, স্বৈরাচার সরকারের মসনদ গণঅভ্যুত্থানে ভেঙে তছনছ হওয়ার পরপরই গর্ত থেকে উঠেই ডানা মেলতে শুরু করেন ড. আলীনুর ও তার অপকর্মের বিশ্বস্ত দোসররা। যারা আঁতাত করে পিঠ বাঁচিয়েছিলেন আওয়ামী লীগের আমলে। অবাঞ্ছিত হওয়া নিয়োগ বাণিজ্যের মূল কারিগর আলীনুর এবার ইবির ভিসি হওয়ার জন্য মাথাচাড়া দিয়ে উঠেছেন বলেও জানায় ইবির ওই সূত্রগুলো। এমনকি যেকোনো শর্তে বিপুল অঙ্কের বিনিময়ে হলেও ভিসি হওয়ার তদবির করছেন বলেও জানায় সূত্র।

তবে, ইবির একাধিক সূত্র বলছে আলীনুর ভিসি হলে অস্থিতিশীল হতে পারে ক্যাম্পাস। এদিকে, এসব অভিযোগের বিষয়ে ড. আলীনুরের সাথে যোগাযোগ করলে সকল অভিযোগ অস্বীকার করেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category