শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
নড়াইলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীর নামে নাশকতার ২ মামলা, গ্রেপ্তার ৪
/ ২৯০ Time View
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৭:২৮ অপরাহ্ন

নড়াইলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীর নামে নাশকতার ২ মামলা, গ্রেপ্তার ৪

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীর নামে নাশকতাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে দুটি মামলা হয়েছে। এ মামলায় বিএনপি-জামায়াত ইসলামীর ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,  বুধবার (২৪ জুলাই) গতরাতে নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে কালিয়া উপজেলা বিএনপি-জামায়াতে ইসলামীর ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০জনের বিরুদ্ধে কালিয়া থানায় একটি মামলা হয়েছে।

আসামিরা হলেন, কালিয়া উপজেলার হেদায়েতপুর গ্রামের জামায়াতে ইসলামীর কর্মী পিকুল শেখ (৩০) ও উপজেলা ছাত্রদলের সদস্য খড়রিয়া গ্রামের মাহফুজার বিশ্বাস (২৮)।

এর আগে সোমবার (২১ জুলাই) নড়াগাতী থানায় নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াগাতি থানা বিএনপি-জামায়াতে ইসলামীর সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৫১জনকে আসামি করে একটি নাশকতার মামলা করে পুলিশ। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খদকার শামীম উদ্দীন বিএনপি-জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নামে মামলার কথা স্বীকার করে বাংলানিউজকে বলেন, নাশকতার মামলায় বিএনপি-জামায়াতে ইসলামীর দুজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী, দেশের সম্পদ নষ্ট করায় ও নাশকতার ২টি মামলা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি ও জামায়াত ইসলামীর ৪ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বাকি নাশকতাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বায়ান্নর বাংলাদেশ
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category