শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
পবায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী
/ ৪৫৯ Time View
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:৪৮ পূর্বাহ্ন

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলার পবায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুরায়ি) বেলা ১২টার উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসভায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় বিষয়ে অংশগ্রহণ মূলক আলোচনা করা হয়। গ্রাম আদালত কি এবং কেন, কোন কোন মামলা দায়ের করা যায়, গ্রাম আদালত গঠন প্রক্রিয়া,ফিস, মামলা নিষ্পত্তির সময়সীমা ইত্যাদি বিষয়ের উপরে নির্মিত ভিডিও প্রদর্শনের মাধ্যমে আলোচনা করেন বক্তারা।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর আয়োজনে পারিলা ইউপি চেয়ারম্যান মোঃ সাঈদ আলীর
সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গ্রাম আদালতের উপজেলা সম্নয়কারী রন্জন কুমার রায়।

ইউপি চেয়ারম্যান সাঈদ আলীর বলেন, গ্রাম আদালতের মাধ্যমে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বাদী ও বিবাদী সমস্যার সমাধান করার চেষ্টা করি। গ্রাম আদালত সচল হলে বিচারিক আদালতের মামলা কমে যাবে। তখন আর টাকা পয়সা খরচ করে মানুষের কোর্টের বারান্দায় কিংবা থানায় যেতে হবে না।

অনুষ্ঠানে ইউনিয়নের সকল ইউপি প্রতিনিধিগণ, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, গণ্যমান্য ব্যক্তি,ধর্মীয় প্রতিনিধি,কৃষক প্রতিনিধি সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category