শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ম্যাচসেরা মুশফিক
/ ২৩৩ Time View
রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৩:৩৬ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ম্যাচসেরা মুশফিক

ন্যাশনাল ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়ের ধরা কাটিয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়েছে সফরকারীরা। আর এই জয়ে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ১৯১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন এই টাইগার ব্যাটার।

 

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে রান পাহাড় তৈরি করেছিল পাকিস্তান। আর ৪৪৮ রানের সেই পাহাড় পাড়ি দেওয়াটা ছিল টাইগার ব্যাটারদের কাছে বড় চ্যালেঞ্জ। জাকির-শান্ত দ্রুত ফেরাতে কাজটা আরও কঠিন হয় বাংলাদেশের জন্য। তবে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশকে খেলায় ফেরান ওপেনার সাদমান ইসলাম।

 

তবে ৯৩ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে আউট হন তিনি। এরপর শেষ কাজটা করেন মুশফিকুর রহিম। সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি নিজেকে নিয়ে যান ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে। এর মাঝে লিটন ও মুমিনুল ফিফটি করেন। কিন্তু ডাবল সেঞ্চুরি তুলতে ব্যর্থ হন মুশফিক। ১৯১ রানে আউট হন। ততক্ষণে দলকে লিডে পৌঁছে দিয়ে গেছেন।

 

তাই ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন তিনি। আর সেরা বোলারের পুরস্কারের জিতেছে মেহেদী হাসান মিরাজ। চার উইকেট শিকার করেছেন তিনি।

পঞ্চম দিনে দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসে দুজনের মিলেই শিকার করেছেন ৭ উইকেট। আর এতেই ম্যাচ থেকে ছিটকে গেছে পাকিস্তান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category