শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
পাকিস্তানে বোমা হামলায় ৫ শিশুসহ সাতজন নিহত
/ ২২৬ Time View
শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১:২২ অপরাহ্ন

পাকিস্তানে বোমা হামলায় ৫ শিশুসহ সাতজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের মাসটাঙ জেলায় বোমা হামলায় ৫ শিশুসহ মোট ৭ জন নিহত হয়েছে। নিহত বাকি দুজনের মধ্যে একজন পুলিশ সদস্য ও একজন পথচারী রয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিওটিভির খবরে বলা হয়েছে, পুলিশ তাদের জানিয়েছে যে, আজ শুক্রবার পুলিশকে লক্ষ্য করে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে সরকারি হাসপাতাল চত্বরে এ হামলা চালানো হয়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়, বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ডিএইচকে মেডিকেলের সুপারিটেন্ডেন্ট নিসার আহমেদ বালুচ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত হয়ে ৩০ জন চিকিৎসাধীন আছেন। তারা ডিএইচকে ও মাসটাঙয়ের নবাব হাসপাতালে ভর্তি আচ্ছেন। আহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছেন তিনি।

উপজেলা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) মিয়াদাদ উমরানি বলেছেন, একটি মোটরসাইকেলে রিমোট নিয়ন্ত্রিত বিস্ফোরক ডিভাইস সেট করা ছিল।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়াতে পোলিও টিকাদান কর্মসূচিতে নিরাপত্তার রক্ষায় দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে বন্দুক হামলা চালানো হয়েছিল। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category