শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
পাকিস্তান নীতিতে যে হুঁশিয়ারি দিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী
/ ২১৬ Time View
শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৪:৫২ অপরাহ্ন

পাকিস্তান নীতিতে যে হুঁশিয়ারি দিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তান নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, নিরবিচ্ছিন্ন যোগাযোগের যুগ শেষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে দিল্লিতে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। সীমান্ত অঞ্চলে ইতিবাচক বা নেতিবাচক যেকোনো বিষয়ে দিল্লি প্রতিক্রিয়া জানাবে বলেও জানান তিনি।

জয়শঙ্কর বলেন, ‘ভারতে যারা সন্ত্রাসবাদকে সমর্থন দেয় তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক হবে সেটা ভেবে দেখার বিষয়।

তিনি বলেছেন, আলোচনার যুগ শেষ হয়েছে। আলোচনা এবং সন্ত্রাসবাদ কখনই এক সঙ্গে চলতে পারে না।

পাকিস্তানের সঙ্গে বর্তমানের মতোই সম্পর্ক অটুট থাকবে কি না এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, হয়তো থাকবে, হয়তো থাকবে না। আসলে কী হয় বলা যায় না। ইতিবাচক বা নেতিবাচক আমরা জবাব দেবোই।

তিনি বলেন, ‘পাকিস্তান বরাবর চেয়েছে আন্তর্জাতিক সীমান্তে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ঘটিয়ে ভারতকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করেছে। কিন্তু সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারত কখনই আলোচনায় বসবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category