শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
পাচার অর্থ ফেরাতে আইএমএফের সহায়তা চাইলেন অর্থ উপদেষ্টা
/ ২২৬ Time View
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১:২২ অপরাহ্ন

পাচার অর্থ ফেরাতে আইএমএফের সহায়তা চাইলেন অর্থ উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকসহ আর্থিক খাত সংস্কার এবং পাচারকৃত অর্থ ফেরত আনতে আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) কাছে সহায়তা চাওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সফররত আইএমএফ আবাসিক প্রতিনিধি জয়েন্দু দের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ কথা বলেন। এদিন সকালে সচিবালয়ে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে’সহ নয় সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ গ্রহণ করেন।

ড. সালেহউদ্দিন বলেন, সরকার চায় নিজস্ব রিসোর্স ব্যবহার করে অর্থনৈতিক খাতে এগিয়ে যেতে। তবে, আইএমএফ বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী সংস্থা। তাই তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সরকার।শুধু আইএমএফ নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সংস্কার নিয়ে একইরকম আলোচনা হবে।

অর্থ উপদেষ্টা জানান, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে তা আগামী অক্টোবরে আইএমএফের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category