শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় নতুন সুখবর দিয়েছে সৌদি আরব
/ ২৪০ Time View
শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৬:২১ অপরাহ্ন

প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় নতুন সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটি কর্মরত প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় বিমা পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। গত বুধবার দেশটির স্থানীয় পত্রিকা আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের শ্রম অধিকার লঙ্ঘন ও ভিসা প্রতারণার কারণে প্রায়ই নিয়োগকর্তার থেকে প্রাপ্ত অধিকারের বিষয়ে বঞ্চনার শিকার হন। এ সমস্যা সমাধানে নতুন বিমা ব্যবস্থা চালু করেছে সৌদি শ্রম মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগকর্তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকারের পক্ষ থেকে শ্রমিকদের বড় অংকের জরিমানা দেওয়া হবে। এর ফলে এটি শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা মহাপরিচালক জানান, শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের স্বার্থরক্ষায় মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ এ বিমা পরিষেবা। এর ফলে নিয়োগকর্তা ও কর্মচারীদের অধিকার রক্ষায় একটি কার্যকর ব্যবস্থা গড়ে উঠবে।

নতুন এ বিমা অনুযায়ী, কর্মীদের বেতনের ক্ষেত্রে নিয়োগকর্তাদের নির্দিষ্ট সময়সীমার বাধ্যবাধকতা পূরণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো কোম্পানি বা নিয়োগকর্তা অর্থিক সমস্যার সম্মুখীন হলে শ্রমিকদের ছয় মাস পর্যন্ত বিমার আওতায় বেতন পরিশোধ করা হবে। এর সর্বোচ্চ ক্ষতিপূরণ হবে ১৭ হাজার ৫০০ রিয়াল।

এতে আরও বলা হয়েছে, যেসব শ্রমিক দেশে ফিরতে চান তাদের জন্য এক হাজার সৌদি রিয়াল পর্যন্ত বিমান ভাড়ার টিকিটের ব্যবস্থা থাকবে। ফলে শ্রমিকদের কর্মজীবনে এ বিমা যুগান্তকারী পদক্ষেপ বলে ধারণা করছেন প্রবাসী শ্রমিকরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category