শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর জোর দেওয়া হয়েছে: জয়শঙ্কর
/ ২১৩ Time View
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০৫ অপরাহ্ন

বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর জোর দেওয়া হয়েছে: জয়শঙ্কর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জোর দেওয়ার বিষয়টি জানিয়েছেন।

এক্সে দেওয়া পোস্টে বৈঠকের একটি ছবি শেয়ার করে এস জয়শঙ্কর বলেন, নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে। আলোচনায় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এস জয়শঙ্কর বলেছিলেন, বাংলাদেশে যা হচ্ছে বা যা হবে তা দেশটির অভ্যন্তরীণ বিষয়। তবে আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। প্রতিবেশীরা একে অন্যের ওপর নির্ভরশীল। আমাদের ভালো বাণিজ্য আছে, আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো। আমি দুদেশের সম্পর্ক এভাবেই রাখতে চাই।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় গতকাল সোমবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নিউইয়র্কে পৌঁছেছে।

শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই ছিল ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত পোষণ করেন তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category