শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বাগমারায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ!
/ ৬১ Time View
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী সরদারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শামসুজজোহা সরকার নামে এক ব্যক্তি বুধবার (২১ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) আউচপাড়া ইউনিয়নের হাটখুজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই প্রার্থী একটি জনসমাবেশের আয়োজন করেন। অভিযোগকারী পক্ষের দাবি, নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে এ ধরনের জনসমাবেশ আয়োজন করা নিষিদ্ধ, যা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘনের শামিল।

লিখিত অভিযোগে ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্ত করে নির্বাচনী আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তার কাছে দুটি অভিযোগ এসেছে। অভিযোগগুলো ইলেকশন ইনকোয়ারি (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) নওশীন মাহবুব এর কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। এ অবস্থায় নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে প্রার্থীদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category