শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বিদ্যুতের বকেয়া চেয়ে ড. ইউনূসকে আদানির চিঠি
/ ২৫০ Time View
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২:২৪ অপরাহ্ন

বিদ্যুতের বকেয়া চেয়ে ড. ইউনূসকে আদানির চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৮০ কোটি ডলার বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। ভারতীয় সংবাদামধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আদানি বলেছেন, ‘বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি আমরা পূরণ করেছি। কিন্তু ঋণদাতারা এখন আমাদের ওপর কঠোর হয়েছে। আমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে প্রাপ্য ৮০০ মিলিয়ন ডলারের প্রাথমিক ছাড়পত্রের জন্য আপনার সদয় হস্তক্ষেপের অনুরোধ করছি।’

তিনি বলেন, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করছি। আমরা অনুরোধ করছি আমাদের বিল যেন নিয়মিত পরিশোধ করা হয়।’

এর আগে গতকাল সোমবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের ঝাড়খ-ের ১ হাজার ৬০০ মেগাওয়াটের গড্ডা কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয় বাবদ আদানির কাছে বাংলাদেশের বকেয়া ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার হয়েছে। এ পরিস্থিতিকে আদানি গ্রুপ ‘টেকসই নয়’ বলে ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে। গ্রুপের এক কর্মকর্তা বলেন, আমরা জানি বাংলাদেশের পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। দেশটির নতুন সরকারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি এবং বকেয়া পরিশোধসংক্রান্ত আলোচনার পাশাপাশি সেখানে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা নিয়েও আমাদের কথাবার্তা হচ্ছে।

এর মধ্যে আজ মঙ্গলবার ড. ইউনূসকে লেখা আদানির চিঠি প্রকাশে এলো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category