শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
বেতন স্কেল গ্রেড নির্ধারণসহ গ্রাম পুলিশের ৪ দাবি
/ ২২৯ Time View
শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৯:৩৭ পূর্বাহ্ন

বেতন স্কেল গ্রেড নির্ধারণসহ গ্রাম পুলিশের ৪ দাবি

ন্যাশনাল ডেস্ক:

বেতন বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটি অন্যান্য বাহিনীর মতো গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেল গ্রেড নির্ধারণ এবং পুলিশের সাব ইন্সপেক্টরের মতো দফাদারদের জাতীয় বেতন স্কেল গ্রেড নির্ধারণ করাসহ ৪ দফা দাবি জানিয়েছে।

গুগল নিউজে ফলো করুন বায়ান্নর বাংলাদেশ

শুক্রবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানান কমিটির সমন্বয়ক লাল মিয়া।

 

কমিটির অন্যান্য দাবিগুলো হলো-পুলিশ সদস্যদের মতো রেশন পেনশনসহ সব সুযোগ সুবিধা নির্ধারণ করতে হবে; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গ্রাম পুলিশ সদস্যদের পরিচালনা করতে হবে এবং ২০০৮-২০১০ সালের প্রজ্ঞাপন ও ২০১১ সালের জাতীয় বেতন স্কেল গেজেট অনুযায়ী ২০০৮ সাল থেকে সব বকেয়া বেতন পরিশোধ করতে হবে।

 

কমিটির সমন্বয়ক লাল মিয়া মানববন্ধনে বলেন, যেহেতু আমরা সরকারের দেওয়া পোশাক পরিধান করে দিন রাত ২৪ ঘণ্টা অন্যান্য বাহিনীর মতো দায়িত্ব পালন করে থাকি। সেহেতু অবিলম্বে এখন থেকে ৭ দিনের মধ্যে আমাদের গ্রাম পুলিশ সদস্যদের পুলিশ কনস্টেবল সমান গ্রেড এবং দফাদারদের এস আই এর সমগ্রেড নির্ধারণ, পুলিশ সদস্যদের মতো রেশন পেনশনসহ সব সুযোগ-সুবিধা নির্ধারণ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গ্রাম পুলিশ সদস্যদের পরিচালিত করতে হবে এবং ২০০৮, ২০০৯, ২০১০ সালের প্রজ্ঞাপন ও ২০১১ সালের জাতীয় বেতন স্কেলের গেজেট অনুযায়ী ২০০৮ সাল থেকে সমস্ত বকেয়া বেতন-ভাতাদি পরিশোধ করতে হবে।

অন্যান্য সদস্যরা বলেন, আমরা অক্লান্ত পরিশ্রম করে মাসে সাড়ে ছয় হাজার টাকা পাই। যেখানে চালের কেজি ৬০ থেকে ৭০ টাকা আমরা বছরেও ১ কেজি গরুর মাংস কিনতে পারি না, ছেলে-মেয়েদের পড়াশোনা করাতে পারি না, আমরা সব ধরনের কাজ করি আমাদের ছেলে মেয়েদের ভালো খেতে দিতে পারি না, এক কেজি মাছ কিনতে পারি না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমাদের জীবন রক্ষায় এগিয়ে আসুন।

 

এর আগে, বুধবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে বকেয়া বেতন পরিশোধসহ চার দফা দাবি জানিয়েছিলেন গ্রাম পুলিশ সদস্যরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category