শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ভারতে ইলিশ পাঠানোর অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের
/ ২২৫ Time View
রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন

ভারতে ইলিশ পাঠানোর অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের, আমাদের নয়: মৎস্য উপদেষ্টা

ভারতে ইলিশ পাঠানো নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলছে নানা আলোচনা-সমালোচনা। এ বিষয়ে আজ রোববার (২২ সেপ্টেম্বর) কথা বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, গতকাল বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। আমরা না। আমাদের কমিটমেন্ট আগের মতোই আছে।

ভারত দুর্গাপূজার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে জানিয়ে তিনি বলেন, আমরা দেশের মানুষের জন্য ইলিশ রাখার পক্ষে। দেশে অনেক ইলিশ আছে। গতবারও ভারত কম ইলিশ নিয়েছে। এমন ঘোষণায় হুট করে ইলিশের দাম বেড়ে যাবে এটাও ঠিক না। রফতানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেয়া হবে।

রফতানি বন্ধ করা মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কাজ নয় জানিয়ে ফরিদা আখতার বলেন, আমি ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত বাতিল করার জন্য ক্ষমতাপ্রাপ্ত না। এছাড়া ইলিশ মাছ পূজার সঙ্গে সম্পর্কিত নয়। হিন্দু ধর্মের অনুসারীদের থেকে তিনি বিষয়টি শুনেছেন বলেও জানান তিনি।

এসময় ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ১৩ অক্টোবর ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়। ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ থাকবে। তাই ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category