শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ভারতে প্রথম চালানে ১২টন ইলিশ পাঠালো বাংলাদেশ
/ ২২০ Time View
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাঠানো হয়েছে ১২ মেট্রিক টন ইলিশের প্রথম চালান। আজ বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির এ তথ্য জানান।

রাশেদুল সজিব নাজির সংবাদমাধ্যমকে বলেন, চারটি ট্রাকে ১২ টন ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। ইলিশের চালান বন্দরে প্রবেশের পর দ্রুত রপ্তানির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। রপ্তানি করা ইলিশের গুণগত মান পরীক্ষা করে ১২ টন ইলিশের ছাড়পত্র প্রদানের পর ইলিশের চালানগুলো রপ্তানি হয়েছে ভারতে।

প্রসঙ্গত, আসন্ন দুর্গাপূজায় ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। পরে কমিয়ে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছেন বেনাপোল মৎস্য কর্মকর্তা। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় ১ হাজার ১৮০ টাকা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category