শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ভারতে ১১ বাংলাদেশি গ্রেপ্তার
/ ২২৮ Time View
বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ন

ভারতে ১১ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্কঅনুপ্রবেশের অভিযোগে ভারতের দুই রাজ্য থেকে ১১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছেন দেশটির নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও ইন্ডিয়া টুডের খবর থেকে এই তথ্য জানা যায়।

দ্য হিন্দুর খবরে বলা হয়, গতকাল মঙ্গলবারতামিলনাড়ু রাজ্যের তিরুপপুর জেলা থেকে ছয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তরা করা হয়েছে। শহরের একটি বাসস্ট্যান্ড থেকে স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স তাদের আটক করে। এনআইডি কার্ড ও অন্যান্য নথিপত্র যাচাই করে। আটককৃতদের মধ্যে ছয় জনকে বাংলাদেশি বলে শনাক্ত করেছে তারা।

আটককৃতদের একটি নিটওয়্যার কারখানায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে দ্য হিন্দু। আটক ছয় জনই বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। তারা হলেন ধনবীর (৩৯), রাশিব গাভুন (৪৩), মোহাম্মদ আসলাম (৪১), মোহাম্মদ আল ইসলাম (৩৭), মোহাম্মদ রাগুল আমিন (৩০) ও শাভুমুন শেখ (৩৮)।

অন্যদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের পালঘার জেলা থেকে পাঁচজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগে তথ্য পেয়েছে মানবপাচার বিরোধী সেল গতকাল ২২ সেপ্টেম্বর অভিযান চালায়।

আটককৃতরা হলেন, আরশাদ রহমতুল্লাহ গাজী (৫২), আলী মোহাম্মদ দিনমোহাম্মদ মণ্ডল (৫৬), মিরাজ সাহেব মণ্ডল (১৯), সাজাদ কাদির মণ্ডল (৪৫) ও সাহেব পঞ্চানন সরদার (৪৫)। তাদের কারও কাছে ভারতে থাকার বৈধ কাগজ ছিল না বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category