শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ভারতে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার
/ ২২৮ Time View
শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৮ অপরাহ্ন

বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে ১৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। একইসঙ্গে তাদের আশ্রয় দেয়ার অভিযোগে সাতজন ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাঁসখালী থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। জানা গেছে পুলিশের কাছে খবর আসে, হাঁসখালী থানার বড় চুপরিয়া এলাকায় অনেক বাংলাদেশি লুকিয়ে আছেন। পরে অভিযানে নেমে পুলিশ ১৮ জন বাংলাদেশিকে খুঁজে পায় পুলিশ। এদের মধ্যে ১০ জনই নারী।

বৃহস্পতিবারই গ্রেপ্তারকৃত ১৮ বাংলাদেশি ও সাত ভারতীয়কে রানাঘাট মহকুমা আদালতে উঠানো হয়। পরে আদালত তিনজনকে পুলিশ রিমান্ড ও বাকিদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে এক বাংলাদেশি নারী জানান, তারা এজেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। তবে কাজে যাওয়ার আগেই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। ধারণা করা হচ্ছে ভালো চাকরির খোঁজে সীমান্ত পেরিয়ে তারা ভারতে গিয়েছিলেন। আরও কোনো বাংলাদেশি এভাবে ভারতে লুকিয়ে আছে কি না, সে বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।

বায়ান্নর বাংলাদেশ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category