শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ভারত-বাংলাদেশ টেস্টে বানর ঠেকাতে আরেক প্রজাতির বানর
/ ২২৮ Time View
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১২ অপরাহ্ন

ভারত-বাংলাদেশ টেস্টে বানর ঠেকাতে আরেক প্রজাতির বানর

স্পোর্টস ডেস্ককানপুরে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ চলাকালে স্থানীয় বানরদের ঠেকাতে অভিনব এক উদ্যোগ নিয়েছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ)। স্থানীয় বানররা মাঠে গিয়ে র্শকদের কাছ থেকে খাবার এবং মোবাইল ফোনের মতো অন্যান্য জিনিস নিয়ে পালিয়ে যায়। এসব কাণ্ড রুখতে লাঙ্গুর প্রজাতির বানর নিয়ে আসা হয় স্টেডিয়ামটিতে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, খাবার ছিনিয়ে নেওয়া বানরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ল্যাঙ্গুর ও তাদের পোষা মানুষদের নিয়োগ করেছে ইউপিসিএ। মাঠে নিরাপত্তারক্ষীরাও উপস্থিত থাকলেও, সুরক্ষার স্তর আরও সমৃদ্ধ করার জন্যই ল্যাঙ্গুরদের উপস্থিতি প্রয়োজন বলে মনে করেছে রাজ্য ক্রিকেট।

ভেন্যু ডিরেক্টর সঞ্জয় কাপুর বলেন, ‘বানর সন্ত্রাস এড়াতে ও তাদের শায়েস্তা করতে আমাদের ল্যাঙ্গুর আছে (লম্বা লেজযুওয়ালা, সরু বানর)।’ কাপুর আরও জানিয়েছেন, স্থানীয় বানরদের দ্বারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন স্ট্যান্ডে থাকা ক্যামেরাম্যানরা। তাদের খাবার ও পানি নিয়ে যায় বানররা।

এর আগেও কানপুরে আন্তর্জাতিক ম্যাচে ল্যাঙ্গুরদের মাধ্যমে নিরাপত্তাসেবা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category