শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
ভিনির হাতে উঠছে না ব্যালন ডি’অর, তথ্য ফাঁস!
/ ২৪০ Time View
সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ন

ভিনির হাতে উঠছে না ব্যালন ডি’অর, তথ্য ফাঁস!

স্পোর্টস ডেস্ক

ভিনিসিয়াস জুনিয়রের এবারের ব্যালন ডি’অর পুরস্কার পাওয়াটা যেন সময়ের ব্যাপার! গত মৌসুমে রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ডের পারফরম্যান্সের কারণেই এমন গুঞ্জন চলছিল। তবে পাশার দান উল্টেও যেতে পারে।

আজ রাতেই জানা যাবে, কে জিততে চলেছেন বর্ষসেরা মর্যাদাকর ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর। সোমবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে প্যারিসের থিয়েটার দু সাতেলে এক জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম।

ফ্রাঞ্চ ফুটবল সাময়িকী ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকা ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা আগেই প্রকাশ করেছিল। তবে নিঃসন্দেহে ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রি পুরস্কারটির জন্য লড়বে। যেখানে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা তো আবার এক পা এগিয়ে বলেই দিয়েছে, ব্যালন ডি’অর জিতবেন রিয়াল মাদ্রিদের ব্রাজিল তারকা ভিনিসিয়াস।

তবে এরইমধ্যে ফাঁস হওয়া এক তথ্যে জানা গেল ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড পাচ্ছেন না ব্যালন ডি’অর। এমনকি তিনিসহ রিয়াল মাদ্রিদের কেউই যাচ্ছেন না প্যারিসে।

এ নিয়ে আলোচিত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টে জানান, ভিনিসিয়াস ব্যালন ডি’অর জিতছেন না। রিয়াল মাদ্রিদ থেকে কেউই প্যারিসের ওই অনুষ্ঠানে যাচ্ছেন না। ফ্লোরেন্তিনো পেরেস, কার্লো আনচেলত্তি এবং জুড বেলিংহ্যামও যাচ্ছেন না সেখানে।

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিংগুতোর প্রতিবেদন বলছে, ভিনিসিয়াস ব্যালন ডি’অর পাবেন না। পুরস্কার জিততে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। একই কথা জানিয়েছে আরএমসি স্পোর্তও।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category