শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
মোদি-বাইডেন বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো
/ ২২৫ Time View
রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

মোদি-বাইডেন বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

আন্তর্জাতিক ডেস্ক 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের দিলাওয়ারে বাইডেনের ব্যক্তিগত বাসভবনে

 

 

এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর, এনডিটিভি’র।

প্রতিবেদনে বলা হয়, উভয় নেতাই কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম, বায়োটেকনোলজি এবং ক্লিন এনার্জির মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া তারা সমমনা অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করার চলমান প্রচেষ্টাকেও জোর দিয়েছেন আলোচনায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বৈঠকের পর একটি পোস্ট দিয়েছেন মোদি। সেখানে তিনি লেখেন, দিলাওয়ারে গ্রিনভিলে তার বাসভবনে আমাকে আতিথেয়তা করার জন্য আমি প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাই। আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ছিল। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন ড. ইউনূস। অধিবেশনের ফাঁকে বাইডেনের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category