শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
যশোরে শাহীন চাকলাদারের হোটেলে আগুন, নিহত বেড়ে ২৪
/ ২৪৭ Time View
মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৪:২১ অপরাহ্ন

যশোরে শাহীন চাকলাদারের হোটেলে আগুন, নিহত বেড়ে ২৪

যশোর প্রতিনিধি:

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচতারা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান যশোরের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এ এম মামুন।

তিনি বলেন, জাবির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে শহরের চিত্রার মোড়ে অবস্থিত ১৪তলা ওই হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. পার্থ প্রতিম চক্রবর্তী সোমবার রাতে জানিয়েছেন, এ পর্যন্ত জাবির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দেড় শর বেশি হাসপাতালে ভর্তি রয়েছে। মরদেহ মর্গে রয়েছে।

এদিকে সোমবার এ অগ্নিকাণ্ডের ঘটনার পর বিকেল ৫টার দিকে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাশেদ খান।

এ সময় তিনি বলেন, আমাদের ছাত্রসমাজের কেউ এমন নাশকতার সঙ্গে জড়িত নয় ও এর আগেও তারা কোনো নাশকতা করেনি।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category