শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট নয়: মানবাধিকার কমিশন
/ ২১৫ Time View
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪১ অপরাহ্ন

যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট নয়: মানবাধিকার কমিশন

ন্যাশনাল ডেস্ক:

যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট বা শেয়ার করায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তাই সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের ফসল হিসেবে দেশ ক্রমে স্থিতিশীলতার দিকে অগ্রসর হচ্ছে। তবে এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার দৃশ্যমান হচ্ছে, যা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। পাশাপাশি জনমনে উদ্বেগ, বিদ্বেষ ও বিভ্রান্তি তৈরি করছে। বিভ্রান্তিকর তথ্যকে কেন্দ্র করে সহিংসতা, গণপিটুনির মতো অপ্রীতিকর ঘটনা ঘটছে, যা কোনোভাবেই কাম্য নয়।

 

কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা এবং কখনও কখনও ধর্মকে উপজীব্য করে বিশৃঙ্খলা সম্প্রতি সমাজে ভীতির কারণে পরিণত হচ্ছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে তাদের হেফাজতে থাকা একজন যুবককে পিটিয়ে আহত করার মতো ঘটনা গণমাধ্যমে এসেছে, যা আইনের পরিপন্থী এবং মানবাধিকারের লঙ্ঘন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই যুবককে গণপিটুনির ঘটনায় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত অভিযোগ গ্রহণ করেছে। এ বিষয়ে জননিরাপত্তা বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ঘটনাটি নিবিড় তদন্ত করে প্রকৃত অবস্থা সুস্পষ্ট করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না তা যাচাই করা এবং জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে আগামী ৮ অক্টোবরের মধ্যে কমিশনে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category