শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
যে কারণে মির্জা ফখরুলের সঙ্গে দেখা করলেন ইলিয়াস কাঞ্চন
/ ৪৭২ Time View
সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

নিরাপদ সড়ক চাই আন্দোলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনের’ (নিসচা) প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সোমবার দুপুর ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুলের সঙ্গে দেখা করতে যান ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, ‘বৈঠকে সড়কে প্রাণঘাতী দুর্ঘটনা ও সড়কে বিশৃঙ্খলার সংখ্যা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে সড়ক নিরাপত্তার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেতা।’

শায়রুল বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ‘‘নিরাপদ সড়ক চাই” ব্যানারে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি সেমিনার আয়োজনের পরিকল্পনার কথা ফখরুলকে অবহিত করেন এবং অনুষ্ঠানে বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে তাকে উপস্থিত থাকার অনুরোধ জানান।’

ইলিয়াস কাঞ্চন বিএনপি নেতাকে ‘‘নিরাপদ সড়ক চাই” পত্রিকার একটি প্রকাশনা উপহার দিয়েছেন বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category