শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে ইউএনওর অপসারণ দাবি: ফ্যাসিবাদের অভিযোগে মানববন্ধন
/ ২৮৫ Time View
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুল ইসলামের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে তাহেরপুর পৌরসভার হরিতলা মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে ইউএনওকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দেওয়া হয়।

এ মানববন্ধনে তাহেরপুর কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, পৌরসভার নির্মিত দোকানঘর থেকে কলেজ কর্তৃপক্ষের ভাড়া আদায় বন্ধ করে দিয়ে ইউএনও ফ্যাসিবাদী আচরণ করেছেন এবং ১৯৭১-এর চেতনার বিরোধিতা করছেন।

মানববন্ধনে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান অংশ নিলেও তিনি দাবি করেন, দলীয় পরিচয়ে নয়, কলেজ শিক্ষক হিসেবে কর্মসূচিতে যোগ দিয়েছেন। ব্যানারে ‘ফ্যাসিবাদ’ শব্দটি তিনি আগে খেয়াল করেননি বলেও জানান।

ঘটনার পেছনে রয়েছে দোকানঘর ভাড়া নিয়ে দ্বন্দ্ব। জানা গেছে, তাহেরপুর কলেজ–সংলগ্ন দোকানঘরগুলো পৌর কর্তৃপক্ষ নির্মাণ করে দীর্ঘদিন ভাড়া আদায় করে আসছিল। তবে গত ৫ আগস্ট থেকে কলেজ কর্তৃপক্ষ ৪১টি দোকান নিজেরা নিয়ন্ত্রণে নেয় এবং ভাড়া আদায় শুরু করে। ২২ এপ্রিল ইউএনও কলেজ অধ্যক্ষের কাছ থেকে লিখিত নিয়ে জানান, দোকান থেকে আর কলেজ ভাড়া আদায় করতে পারবে না, কারণ দোকানঘরগুলো পৌরসভার সম্পত্তি।

তাহেরপুর কলেজের সহকারী অধ্যাপক সুরাইয়া আক্তার বলেন, দোকানঘরের জায়গাগুলো কলেজের ছিল এবং ইউএনও একটি ‘সাদা কাগজে’ লিখিত নিয়ে ভাড়া বন্ধের আদেশ দেন, যা গ্রহণযোগ্য নয়। এ কারণেই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

অন্যদিকে ইউএনও মাহাবুবুল ইসলাম বলেন, দোকানঘরগুলো পৌরসভার, তাই সেখান থেকে ভাড়া আদায় করবে পৌরসভা। এটি আইনগতভাবে সঠিক পদক্ষেপ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category