শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে এই প্রথমবার সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন
/ ৩৭৪ Time View
রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৯:০৬ পূর্বাহ্ন
Oplus_131072

রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুরে এই প্রথমবার সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন ১৯টি পরিবার।

রোববার (৩০ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন স্থানীয় ইমাম রহিম গাজী। ঈদের নামাজে উপস্থিত ছিলেন মোট ১৯ জন মুসল্লি, যার মধ্যে ১৬ জন পুরুষ এবং ৩ জন মহিলা।

নামাজ শেষে একাধিক মুসল্লি জানান, এই বছর প্রথমবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছেন তারা। আগে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ঈদের জামাতে অংশগ্রহণ করতেন। তবে এবারের অভিজ্ঞতা তাদের জন্য ছিল বেশ ইতিবাচক। একজন মুসল্লি বলেন, “নামাজ আদায়ের পর আগের মতোই ভালো লাগলো।”

ইমাম রহিম গাজী বলেন, মানুষ মনে করে সৌদি আরবে ঈদ হলে আমাদের এখানেও ঈদ করতে হবে। আসলে ব্যাপারটা তেমন নয়। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য ওঠে না; এটি সারা পৃথিবীর জন্য ওঠে। যেদিন চাঁদ দেখা যায়, সেদিন থেকেই রমজান মাস শুরু হয়। পৃথিবীর আকার বড় হওয়ার কারণে বিভিন্ন দেশ থেকে চাঁদ দেখা না যাওয়া আমাদের ব্যর্থতা।

তিনি আরও বলেন, সৌদি আরবকে পৃথিবীর মূল কেন্দ্র ধরে ঈদ পালন করা হয়, এমনটা বলা হয়ে থাকে। আমরা গত ৮-১০ বছর ধরে সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন করছি। আগে মুসল্লি সংখ্যা কম থাকায় বাড়িতে নামাজ আদায় করতাম, তবে বর্তমানে সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত দুই-তিন বছর ধরে কৃষ্ণপুর মুসলিম মসজিদে ঈদের নামাজ আদায় করা হচ্ছে।

এবারের ঈদ উদযাপনে স্থানীয় মুসল্লিদের মধ্যে ছিল আনন্দ ও উৎসাহের পরিবেশ। সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন করা নিয়ে তাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category