শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে ডিবির মাদকবিরোধী অভিযানে দুই কারবারি গ্রেপ্তার, উদ্ধার ১৯০ ইয়াবা
/ ৪৪ Time View
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। পৃথক দুটি অভিযানে ১৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। অভিযানে গ্রেপ্তাররা হলেন মো. তুষার হোসেন (২৮) ও মো. নুর আলী (২৮)।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরএমপি জানায়, বৃহস্পতিবার রাতে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে চারখোটা লাইনপাড়া এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে অভিযানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত তুষার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তুষার কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মৃত রুহুল আমিন ভিকুর ছেলে। তার বিরুদ্ধে ওই থানায় একটি মাদক মামলা চলমান রয়েছে।

একই দিন দিবাগত রাত পৌণে ১টার দিকে বোয়ালিয়া থানার স্বচ্ছ টাওয়ার এলাকায় দায়িত্ব পালনকালে আরেকটি দল খরবোনা হিন্দুপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী নুর আলীকে গ্রেপ্তার করা হয়। দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নুর আলী বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকার মৃত মাহাতাব আলীর ছেলে। তবে অভিযানের সময় তার সহযোগী রাজিব (২৮) কৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, নুর আলীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় চারটি এবং পলাতক রাজিবের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category