শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে তিন দিনব্যাপী “বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা–২০২৬” শুরু
/ ৩২ Time View
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
oplus_2
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) রাজশাহী গবেষণাগারের আয়োজনে তিন দিনব্যাপী “বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা–২০২৬” শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সম্মানিত সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) প্রফেসর ড. মোসাঃ হোসনে আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর গবেষণা সমন্বয়কারী ড. মোঃ শাহ জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক মোঃ হাবিবুর রহমান ভূঁঞা, সিএসও।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রুহুল আমিন। তিনি শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার আহ্বান জানান এবং আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মোঃ শাহ জামাল টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নেওয়ার জন্য ক্ষুদে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
প্রধান অতিথি ড. মোসাঃ হোসনে আরা বেগম বিজ্ঞানমনস্ক জাতি গঠনে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁঞা বলেন, মেলার মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞানচিন্তা ও অনুসন্ধিৎসা সৃষ্টি করা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় রাজশাহীর বিভিন্ন স্কুল, কলেজ ও ক্লাবের শিক্ষার্থীরা ৫১টির বেশি বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শন করছে। শিক্ষার্থীদের তিনটি গ্রুপে বিভক্ত করা হয়েছে—৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি (A গ্রুপ), ৯ম ও ১০ম শ্রেণি (B গ্রুপ) এবং ১১শ-১২শ শ্রেণি, বিজ্ঞান ক্লাব ও স্বশিক্ষিত বিজ্ঞানী (C গ্রুপ)।
মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সমাপনী দিনে সেরা স্টলগুলোর জন্য পুরস্কার প্রদান এবং সকল অংশগ্রহণকারীকে সনদ দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category