শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে নিখোঁজের চার দিন পর শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার
/ ৭০ Time View
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
Oplus_131072

রাজশাহী মহানগরীতে নিখোঁজের চার দিন পর নিজ শয়নকক্ষ থেকে জামিল (৫২) নামে এক ব্যক্তির পচাগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ (গ্রেটার রোড) এলাকায় তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জামিল ওই এলাকার মৃত সামশুল কোরাইশির ছেলে।

স্থানীয় এক যুবক জানান, গত চার দিন ধরে জামিল নিখোঁজ ছিলেন। তার ছাত্রাবাসের শিক্ষার্থীরা এবং পরিবারের সদস্যরা তাকে খুঁজেও কোনো সন্ধান পাচ্ছিলেন না। শুক্রবার দুপুরে ছাত্রাবাসের ট্যাংকিতে পানি না থাকায় শিক্ষার্থীরা ৪র্থ তলায় তার কক্ষে তাকে ডাকতে গেলে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হয়। এতে তাদের সন্দেহ সৃষ্টি হলে তারা বোয়ালিয়া থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে ডাকে। পরে তাদের সহায়তায় ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে জামিলের পচাগলিত লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, “লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন থানায় এলে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category