শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে পদ্মাপাড়ে মুখে স্কচ টেপ প্যাঁচানো লাশটির পরিচয় শনাক্ত
/ ১৯৭ Time View
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:১১ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : রাজশাহী মহানগরীর মুক্তমঞ্চ পদ্মাপাড়ে মুখে স্কচ টেপ প্যাঁচানো অবস্থায় পাওয়া লাশটি একজন ব্যবসায়ীর। তার নাম আবুল বাসার ওরফে মিন্টু (৩৫)। তিনি মহানগরীর মির্জাপুর পূর্বপাড়া মহল্লার কসিম উদ্দিনের ছেলে। বিনোদপুর বাজারে তার ইলেকট্রিকের দোকান আছে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, সামাজিক মাধ্যমে লাশের ছবি ছড়িয়ে পড়ার পর নিহত ব্যক্তির স্বজনেরা তাঁকে শনাক্ত করেছেন। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে ব্যবসায়ী আবুল বাসার নিখোঁজ ছিলেন।

গতকাল শুক্রবার বিকেলে নগরের লালন শাহ মুক্ত মঞ্চসংলগ্ন এলাকায় কাশবনে আবুল বাসারের লাশ দেখতে পান, ওই এলাকায় ঘুরতে যাওয়া লোকজন। পরে পুলিশকে জানানো হয়। নিহত আবুল বাসারের মুখ পলিথিন দিয়ে ঢাকা ছিল। পলিথিনের ওপর স্কচ টেপ দিয়ে প্যাঁচানো ছিল।

ওসি আশরাফুল ইসলাম আরও বলেন, আলামত দেখে মনে হয়েছে, এটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category