শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে বিআরটিএ’র অভিযান, দুই ট্রাভেলসকে জরিমানা
/ ২১৮ Time View
বুধবার, ১১ জুন, ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ন
Oplus_0

নিজস্ব প্রতিবেদক: ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে রাজশাহীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১১ জুন) সকালে বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে বাসের বিভিন্ন কাউন্টারগুলোকে অভিযান পরিচালনা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও হিমাচল শ‍্যামলী ব‍্যানারে চলা এক পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদপরবর্তী সময়ের টিকিটের ক্ষেত্রে অনলাইনে বেশি দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অনলাইনে ভাড়া কমিয়ে প্রদর্শন করার জন্য কাউন্টারগুলোকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। কাউন্টার এলাকায় বিআরটিএর ভিজিল্যান্স টিম থাকছে। কোনো কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো জানান, সড়ক দূর্ঘটনা প্রতিরোধে হেলমেটবিহীন ও ওভারস্প্রিডে মোটরসাইকেল না চালানো এবং জনসাধারণকে সচেতন করতে নগরীর বিভিন্ন এলাকায় বিআরটিএর ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় ভিজিল্যান্স টিমহ মালিক–শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category