শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও ট্যাপেন্টাডল
/ ৪৫ Time View
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট, হেরোইন এবং দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়েছে।

আরএমপি বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বুধবার মহানগরীর বোয়ালিয়া, রাজপাড়া, শাহমখদুম, মতিহার ও পবা থানা এলাকায় অভিযান চালানো হয়। এসব অভিযানে মোট ৬১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা, ১ গ্রাম হেরোইন এবং ৩ হাজার এমএল দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন মোছা ময়না বেগম (৪০), মো. শাকিল (২০), মাবিয়া (৪২), মো. রাহাদ আহমেদ রাফি (২৯), মো. রাকিবুল ইসলাম জাহিদ (৩০), মো. আবুল কালাম আজাদ (৪০), মো. রাজা হোসেন (৩০) ও মো. রাকিব মিয়া (২৯)।

পুলিশ জানায়, বোয়ালিয়া থানার ভদ্রা রেলওয়ে বস্তি এলাকায় অভিযান চালিয়ে ময়না বেগম ও শাকিলকে মাদক বিক্রির সময় গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়। শাকিলের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।

এ ছাড়া রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাবিয়ার কাছ থেকে হেরোইন ও ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। বোয়ালিয়া থানার আলুপট্টি মোড় এলাকা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় রাফিকে। শাহমখদুম থানার আমচত্তর চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ রাকিবুল ইসলাম জাহিদকে আটক করা হয়। মতিহার থানায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার হন আবুল কালাম আজাদ।

অন্যদিকে পবা থানার নওহাটা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি মদসহ রাজা হোসেন ও রাকিব মিয়াকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদক নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category