শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
/ ২১৯ Time View
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন

পুঠিয়ায়(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার প্রধান ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন নিহত সোহেলের পিতা মোঃ লীলতাব আলী, স্ত্রী মোছাঃ নিঝুম আক্তার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহাফুজুর রহমান বাবলু বিএনপি ওয়ার্ড সভাপতি আলফাজ সরকার এবং মানববন্ধন পরিচালনা করেন মোঃ আশারাফ, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য। জানা গেছে, মানববন্ধনে পুঠিয়া থানাধীন জরমডাঙ্গা, কান্দ্রা ও শাহ্বাজপুর পারশাহ্ বাজপুর এলাকার কয়েকশ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মহাসড়ক অবরোধ করে প্রায় ২৫ মিনিট অবস্থান নেয়, ফলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে।

মানববন্ধনে নিহত সোহেলের পিতা লীলতাব আলী, মাহফুজুর রহমান বাবলু, হাফেজ আঃ রহমান, হাফেজ আশরাফুল ইসলাম, মোঃ সুইট হোসেন,আলতাব হোসেন, মোঃ রাজা সরকার, প্রমুখ বক্তব্য রাখেন।বক্তারা অভিযোগ করেন, ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সংঘটিত সোহেল হত্যাকাণ্ডের দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুঠিয়া থানা পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করেনি। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অনতি বিলম্বে খুনের আসামি গ্রেফতার না হলে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা জানান, একাধিকবার থানায় গিয়েও আসামিদের গ্রেফতার করা হয়নি। পুলিশের আশ্বাসে বারবার অপেক্ষা করেও তারা কোনো অগ্রগতি দেখতে পাননি। বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত আসামিদের গ্রেফতার না করলে এলাকাবাসী থানাঘেরাও কর্মসূচি ঘোষণা করবে।
মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে বেলা ১১:২০ ঘটিকায় শেষ হয় এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, এ ঘটনায় পুঠিয়া থানায় হত্যা মামলা (মামলা নং- ০৮/১৪৮; তারিখঃ ১০/০৯/২০২৫; ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category