শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহীতে নূর কুতুবী আলম এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ
/ ৫৯ Time View
বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

রাজশাহী নিউমার্কেট সমিতির আহ্বায়ক মোঃ নূর কুতুবী আলম (মুনু)-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১টার দিকে রাজশাহী নিউমার্কেটের সামনে এ দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শফিউল আলম বুলু, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাইনুল হক হারু, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রকিবুল হক টফি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আকবর আলী জ্যাকি, বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান হিমেল, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাহাবুবুল আলম সানি।

এছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের জন্য তাঁর ত্যাগকে স্মরণ করেন। পরে বিশেষ দোয়া মোনাজাত পরিচালিত হয় এবং সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category