শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলন প্রত্যাহার
/ ২৫৫ Time View
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৮:০৬ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলন প্রত্যাহার

রাজশাহী প্রতিনিধি:

কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে আট দফা দাবি ও ৩০ কর্মদিবসের সময় বেঁধে দিয়ে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বৃহস্পতিবার বিকেল চারটায় চারটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আন্দোলনকারীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক মোকাররম হোসাইন বলেন, কোটা সংস্কার আন্দোলনে সাধারণ কোনো শিক্ষার্থীরা জ্বালাও পোড়াওয়ের সঙ্গে সংযুক্ত ছিলেন না। এখানে তৃতীয় পক্ষ এসে সহিংসতা করেছে। তাই আগামীতে এ সব বিষয়ে সবাইকে সর্তক থাকার জন্য বলা হয়েছে।

কোটার আন্দোলনে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব সরকার যেন নেয়, এই আহ্বান জানান কোটা সংস্কারপন্থিরা। একই সঙ্গে কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা চান তারা।

দাবিগুলো হলো-

  • কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া নিরাপরাধ শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার
  • কারফিউ তুলে নেওয়া
  • ইন্টারনেট সচল করা
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা
  • বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া
  • ক্যাম্পাস থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে নেওয়া
  • নিহত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনার সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা।

সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন মোকারম হোসেন। উপস্থিত ছিলেন সুজন কুমার ভৌমিক, রেজওয়ান গাজী মহারাজ, তোফায়েল আহমেদ ও মমিনুুল হক।

তারা বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে আট দফা দাবি মানা না হলে আবার মাঠে নামার হুঁশিয়ারি দিয়ে মোকারম হোসেন বলেন, আমরা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে সরকার আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে। অহিংস আন্দোলনকে তৃতীয় কোনো গোষ্ঠী সহিংস আন্দোলনে রূপ দিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে না পারে, সে জন্য আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। তবে ওই সময়ের মধ্যে দাবি মানা না হলে আমরা আবার আন্দোলনে নামবো।

তারা আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুনির্দিষ্ট কোনো সমন্বয়ক কমিটি ছিল না। আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে একাত্মতা পোষণ করে কোটা সংস্কার আন্দোলনে নেমেছি। সরকার আমাদের এক দফা দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি করেছে। আশা করছি, বাকি দাবিগুলোও পূরণ করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category