শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষাবৃত্তি বিতরণ শুরু, দরিদ্র ও মেধাবীদের পাশে সিটি প্রশাসন
/ ১২৩ Time View
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:৫১ অপরাহ্ন

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রথমবারের মতো দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

অনুষ্ঠানে প্রশাসক বলেন, শিক্ষা সকলের মৌলিক অধিকার। সুবিধাবঞ্চিত হলেও অনেক শিক্ষার্থী প্রতিনিয়ত মেধার স্বাক্ষর রাখছে। তাদের অনুপ্রাণিত ও সহায়তা করতেই সিটি কর্পোরেশনের এ বৃত্তি কার্যক্রম চালু করা হয়েছে। তিনি জানান, প্রতি তিন মাস পরপর এ বৃত্তি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

বৃত্তির পরিমাণ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ হাজার টাকা, কলেজ পর্যায়ে ৭ হাজার টাকা, হাইস্কুল পর্যায়ে ৫ হাজার টাকা এবং প্রাথমিক পর্যায়ে ৩ হাজার টাকা এককালীন সহায়তা হিসেবে প্রদান করা হয়।

যারা শিক্ষাবৃত্তি পেয়েছেন, মো. সামিউল হক, ৩য় বর্ষ, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মোসা. খাতিজা খাতুন, ১ম বর্ষ, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মোসা. তমালিকা আক্তার মৌ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, মোসা. মহিমা খাতুন, রাজশাহী সরকারি মহিলা কলেজ, মো. সালেহ উদ্দিন, দ্বাদশ শ্রেণি, রাজশাহী নিউ গভ. কলেজ।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category