শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
শনিবার ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল
/ ২০৪ Time View
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫২ অপরাহ্ন

শনিবার ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল

ন্যাশনাল ডেস্ক

মার্কিন অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। আর ভারত হয়ে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্পর্ক জোরদারের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়।

ড. মুহাম্মদ ইউনূসের নের্তৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে প্রথমবার বাংলাদেশ সফরে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের রাজস্ব দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল শনিবার দুদিনের সফরে ঢাকায় আসবেন।

 

এ ছাড়া প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএইডের এশিয়া বিষয়ক উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর। এর মধ্যে লু ঢাকায় আসবেন ভারত হয়ে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুই দেশের সম্পর্ক জোরদার হবে এ সফরে। পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। উচ্চ পর্যায়ের এ দলের সঙ্গে বহুমাত্রিক আলোচনা হবে বলে জানায় পররাষ্ট্র দফতর।
 
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যরা আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
 
এদিন দুপুরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্রসচিবের সঙ্গে মধ্যহ্নভোজে অংশ নেবেন। বিকেলে প্রতিনিধিদলের নেতা যুক্তরাষ্ট্রের রাজস্ব দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের এ সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category