শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
শেখ হাসিনার ৫০০ কোটি ডলার আত্মসাতের তথ্য প্রত্যাখ্যান রোসাটমের
/ ২৩৯ Time View
বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৯:১৭ পূর্বাহ্ন
ফাইল ছবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

শেখ হাসিনার ৫০০ কোটি ডলার আত্মসাতের তথ্য প্রত্যাখ্যান রোসাটমের

ন্যাশনাল ডেস্ক:

গ্লোবাল ডিফেন্স কর্প ডটকম নামের একটি সাইটে গত ১৭ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্নীতি শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। যাতে কোন সূত্রের বরাত বা কোন অংশীজনের বক্তব্য ছাড়াই দাবি করা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প থেকে ৫০০ কোটি ডলার আত্মসাৎ করেছেন। সেই দুর্নীতির সঙ্গে জড়ানো হয় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের নামও। পরের দিন এই প্রতিবেদন বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়। তবে, টাকা আত্মসাতের এই দাবি প্রত্যাখ্যান করেছে রোসাটম।

সোমবার (১৯ আগস্ট) রোসাটমের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, প্রতিষ্ঠানের সুনাম ও স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হতেও তারা প্রস্তুত।

বার্তায় রোসাটম জানায়, গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত প্রকাশিত/প্রচারিত উসকানিমূলক সংবাদ প্রত্যাখ্যান করছে রোসাটম। রোসাটম তার সব প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা, দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয়পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ।

‘ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়। রোসাটম তার নিজস্ব সুনাম ও স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হতেও প্রস্তুত।’

বার্তায় আরও বলা হয়, আমরা গণমাধ্যমে প্রকাশিত/প্রচারিত অসত্য তথ্যগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসেবে বিবেচনা করছি। এ প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের স্বার্থে বাস্তবায়িত হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category