শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
শ্রীলঙ্কায় বড় ব্যবধানে জিতল বাংলাদেশ
/ ২২৭ Time View
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৭ অপরাহ্ন

শ্রীলঙ্কায় বড় ব্যবধানে জিতল বাংলাদেশ

ন্যাশনাল ডেস্ক:

শ্রীলঙ্কায় দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৭ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ১০৪ রানে জিতেছে টাইগ্রেস ‘এ’ দল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কায় এই সিরিজটি খেলছে বাংলাদেশ। কাগজে-কলমে ‘এ’ দল নাম দিলেও জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই খেলছেন এই সিরিজে। শ্রীলঙ্কা অবশ্য তাদের ‘এ’ দল নিয়েই খেলছে। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকায় তাই দাপটটাও বেশি দেখাচ্ছে বাংলাদেশই।

 

কলম্বোর পি সারা ওভালে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৬৪ রান করে টাইগ্রেসরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৬০ রানে অলআউট হয় লঙ্কানরা। 
 
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল। পরের ম্যাচে জিতলে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে টাইগ্রেসরা।
ব্যাটিংয়ে নেমে দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৬৮ বলে ৮০ রানের বড় জুটি গড়েন সাথি রানি ও সোবাহানা মোস্তারি। ৪০ বলে ৫০ রান করে স্বেচ্ছায় রিটায়ার্ড হার্ট হন সাথি। সোবাহানা করেছেন ৩৯ বলে ৩৯ রান। ২৪ বলে ৩৪ রান করেছেন নিগার সুলতানা। তাতে ১৬৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
 
বড় লক্ষ্য তাড়া করতে নেমে কোনো প্রতিযোগিতাই করতে পারেনি লঙ্কান নারীরা। ১১ জন ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল দুইজন। ব্যাটিং ব্যর্থতায় ১৬ দশমিক ৪ ওভারেই থামে লঙ্কানদের ইনিংস।
বাংলাদেশি বোলারদের মধ্যে অধিনায়ক রাবেয়া ছিলেন সবচেয়ে সফল। ৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। দুটি করে উইকেট পেয়েছেন সুলতানা খাতুন এবং ফাহিমা খাতুন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category