শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সচিবালয়ে কড়া নিরাপত্তা, ঢুকতে পারছে না গাড়ি
/ ২২৭ Time View
রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৩১ পূর্বাহ্ন

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অফিস করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। উপদেষ্টা, সচিব এবং সংস্থা প্রধান ছাড়া অন্য কারো গাড়ি সচিবালয় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সাত নম্বর ভবনে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রবিবার প্রথম কর্ম দিবসে খুলছে সচিবালয়।

কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। অতিরিক্ত সচিব থেকে নিচের দিকের কর্মকর্তারা প্রবেশ পথে গাড়ি ছেড়ে দিয়ে পরিচয় পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন।

এদিকে, জরুরি দর্শনার্থীদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আব্দুল গনি রোডে পৃথক বুথ চালু করা হয়েছে। গণমাধ্যম কর্মীরা আপাতত সচিবালয়ে ঢুকতে পারছেন না। তারা গেটের বাইরে অবস্থান করছেন।

এক নম্বর গেট দিয়ে ঊর্ধ্বতনরা গাড়ি নিয়ে ঢুকছেন। দুই নম্বর ও পাঁচ নম্বর গেট দিয়ে বাকিরা পায়ে হেঁটে প্রবেশ করছেন। কেবলমাত্র স্মার্ট কার্ডধারী সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারছেন। অন্য কোনো ধরনের ভিজিটর বা সাংবাদিক কারোই যাওয়ার অনুমতি নেই।

পুলিশ জানায়, কেবল সচিব ও উপদেষ্টা এবং অগ্নিকাণ্ডের তদন্তে নিয়োজিত কর্মকর্তা ছাড়া অন্য কোনো কর্মকর্তাকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category