শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সমাবেশ হবেই, জীবন দিতে প্রস্তুত আছি: জিএম কাদের
/ ২২২ Time View
শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৬:৫৫ পূর্বাহ্ন

যেকোনো ধরনের ঝুঁকি নিয়ে ২ তারিখের প্রতিবাদ সমাবেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছি বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার (১ নভেম্বর ) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার রাতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পরপর সংবাদ সম্মেলন ডাকা হয়।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে যেখানে আছেন বেরিয়ে পড়ুন, ভয় করবেন না। কতলোক মারতে চায় মারবে, আমরা দেখতে চাই কতলোক মারতে পারে।

জিএম কাদের আরও বলেন, গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ছাত্র জনতার নামে কিছু মানুষ এসে হামলার চেষ্টা করে। কর্মীরা তাদের প্রতিহত করে। পরে রাজু ভাস্কর্য থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম করে অগ্নিসংযোগ করা হয়। তারা নাগরিক কমিটির সক্রিয় সদস্য বলে জানা গেছেন।

সমাবেশ ও সংগঠন করা অধিকার সাংবিধানিক অধিকার। জাপা একটি নিবন্ধিত দল, আমরা সংগঠন করার অধিকার প্রাপ্ত, কিছু শর্ত রয়েছে,আমরা সমাবেশের অনুমতি চাইলে ডিএমপি কমিশনার অনুমতি দিয়েছে। জাপা কখনও সন্ত্রাস করে না, আমরা সবসময় শান্তির পক্ষে, আমরা কখনও টেন্ডারবাজি দখলবাজি করিনি।
তিনি বলেন, একটি গোষ্ঠী আমাদের আওয়ামী লীগের দোসর বলে প্রচার চালানোর চেষ্টা করছে। এই বক্তব্যের কোন জাস্টিফিকেশান নেই কারনে আমরা গুরুত্ব দেই নি। এখন বড়সড়োভাবে এই প্রপাগান্ডা চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, শেরিফা কাদের, আলমগীর শিকদার লোটন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category