শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাসিক প্রশাসক মহোদয়ের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান সাংবাদিকের ওপর হামলার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার ​হামলার শিকার রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে দেখতে গেলেন বিএনপি নেতা রিটন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি চাঁদা না দেওয়ায় রাজশাহীতে প্রেসক্লাব সভাপতিকে কুপিয়ে জখম! ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অদৃশ্য কাগজপত্রে সমবায় নিবন্ধন : অফিস ও ব্যক্তি নিয়ন্ত্রণে পুকুর সিন্ডিকেট! কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
এইমাত্র পাওয়া
*** নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষ জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাদাকালো*** জেলা প্রতিনিধি*** ভিডিও কনটেইনসহ সিভি পাঠান।**dainiksadakalo@yahoo.com**
সাকিবকে দেশে না ফেরানোর কারণ বললেন আসিফ মাহমুদ
/ ২৩৯ Time View
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ২:০৫ অপরাহ্ন

সাকিবকে দেশে না ফেরানোর কারণ বললেন আসিফ মাহমুদ

স্পোর্টস ডেস্ক

দেশের মাটিতে আর টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো হচ্ছে না সাকিব আল হাসানের। কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই হয়ে রইল সাদা জার্সিতে সাকিবের শেষ ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে বিদায় বলতে চেয়েছিলেন তিনি। ম্যাচে বাংলাদেশের ঘোষিত ১৫ সদস্যের দলেও জায়গা হয়েছিল তার।

ম্যাচ খেলতে নিউইয়র্ক থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা-ও দিয়েছিলেন সাকিব। আজ রাতে দেশে পা দেওয়ার কথা ছিল তার। তবে দুবাইয়ে ট্রানজিট নেওয়ার সময়ই গতকাল সন্ধ্যায় তাকে দেশের বিমান ধরতে না করে দেওয়া হয় বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। সাকিব জানিয়েছেন, নিজের জন্য নিরাপদ মনে না হওয়ায় দেশে ফিরছেন না তিনি।

সাকিবের নিরাপত্তার বিষয়ে অবশ্য কয়েকদিন আগে সবুজ সংকেত দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে আসিফ বলেছিলেন, ‘প্রত্যেক খেলোয়াড়কে আমাদের নিরাপত্তা দিতে হবে। এটা আমাদের দায়িত্ব, সেটা আমরা পালন করবো। আমি যেহেতু আমার মিনিস্ট্রির কনসার্ন, আমি জানার চেষ্টা করেছি কোনো আইনি বাধা আছে কি না (সাকিব আল হাসানের) দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে। আমি জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো আইনি বাধা নেই।’

আজ সাকিবের দেশে না আসার বিষয়ে আসিফ মাহমুদ গণমাধ্যমকে জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাতে না পড়তে হয় তাই তাকে দেশে না আসার পরামর্শ দিয়েছি। বিদায়ী টেস্ট খেলতে মিরপুর আসবেন না সাকিব আল হাসান।

সাকিব যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য অনেক আগে থেকেই আন্দোলন করে আসছেন কিছু লোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিবের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। মিরপুরে স্টেডিয়াম এলাকায় হয়েছে বিক্ষোভ মিছিল, মানববন্ধন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category